শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নন্দীগ্রামে চারটি বিদ্যালয়ে বিদায় নন্দীগ্রামে চারটি বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও সনদ বিতরণসংবর্ধনা ও সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৯৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

10

সিলেট বুলেটিন ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রনবাঘা উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল কেজি একাডেমী এবং ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদিন কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড থেকে ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

গতকাল বুধবার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি একাধিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি প্রমূখ।

অন্যদিকে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড থেকে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সনদ বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক, নটরডেম ও জগন্নাথ কলেজের সাবেক লেকচারার আলহাজ্ব হামিদুল বাদশা খান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আইসিটি শিক্ষক সোয়াইব ফাহমিদ, সাংবাদিক সাহাদত হোসেন সাহীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ