শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় পাঁচ নারীসহ ১০অপহরণকারী পুলিশের হাতে গ্রেফতার 

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

নাটোর প্রতিনিধি :

কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় ৫ নারীসহ ১০ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরের ছাতিয়ানগাছা সড়কের দক্ষিণ খ্রিস্টানপাড়া এলাকা থেকে স্থানীয়রা অপহরণের জন্য ব্যবহৃত মাইক্রোবাস সহ ১০ অপহরণকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আটককৃত ১০ অপহরণকারীকে থানায় নিয়ে আসে এবং মাইক্রোবাস জব্দ করে।

জানা যায়, রাজশাহী গোদাগাড়ি এলাকা থেকে মাইক্রোবাসযোগে আসে অপহরণকারীরা। তারা বনপাড়ার ছাতিয়ানগাছা সড়ক থেকে কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে এনে মাইক্রোবাসে ঢোকায়। এ সময় কৌশলে জানালা দিয়ে লাফ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে কলেজছাত্রীকে উদ্ধার করে এবং সকলকে আটক করে।

ওই কলেজ ছাত্রী রাধা রাণী কর্মকার (ছদ্ম নাম) রাজশাহী গোদাগাড়ির একটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী এবং সে হিন্দু ধর্মাবলম্বীর। কলেজে পড়াশোনার সময় ওই এলাকার শফিউল ইসলাম (২৮) এর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সুত্র ধরে বিভিন্ন সময় মেয়েটি যৌন নিপীড়নের শিকার হলে মেয়েটি তার বোনের বাড়ি বনপাড়াতে পালিয়ে আসে। প্রেমিক শফিউল ওই মেয়েটির সহপাঠীদের সহযোগিতা নিয়ে বনপাড়া এসে অপহরণের চেষ্টা চালায়। তবে অবশেষে ওই প্রেমিক শফিউল, তার স্ত্রী, মাইক্রোবাসের চালক সহ ১০ জনকে আটক করে থানা পুলিশ। বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক মাহবুবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ