শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সরকারের কাছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থান প্রত্যাশা 

স্টাফ রিপোর্টার / ৬৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

126

সরকারের কাছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থান প্রত্যাশা 

    

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি প্রধনমন্ত্রী তারেক রহমান সর্বদা আন্তরিক। বিএনপি সরকার সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধী মানুষের সকল অধিকার নিশ্চিত করছে। প্রতিবন্ধী মানুষকে অবহেলিত না রেখে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। 

 

তিনি জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সরকারি সকল সহায়তা ও ব্যক্তিগত ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকে প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে কাজ করার আহবান জানান।

 

২৬ এপ্রিল রবিবার সকালে সিলেটের জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শন ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সিলেট সিলেট জেলা পরিষদের প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি-কে সম্মান ক্রেস্ট, ব্রেইলে লেখা মানপত্র প্রদান করে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

এসময় প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে বি এ পর্যন্ত শিক্ষা অর্জনকারী প্রতিষ্ঠানের ছাত্র সমিরঞ্জন বিশ্বাসকে একই প্রতিষ্ঠানে ব্রেইল শিক্ষক হিসেবে নিয়োগপত্র প্রদান করে শিক্ষা অর্জনের স্বীকৃতি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয় আনুষ্ঠানিকভাবে।

 

এ সময় জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথির মাধ্যমে বর্তমান সরকারের কাছে আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থান প্রত্যাশা করেন।

 

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে প্রতিবন্ধী হওয়ার পরও নিজেকে মানসিকভাবে সবল মনে করে সিলেটের গ্রীন ডিজেবল ফাউন্ডেশনে শিক্ষা গ্রহণ করছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। কিন্তু কেউ কেউ শিক্ষা গ্রহণ করে ও পাচ্ছে না কর্মসংস্থান। আবার পর্যাপ্ত আর্থিক অভাব ও রয়েছে প্রতিষ্ঠান পরিচালনায়। সরকারি – বেসরকারি, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক, প্রবাসী ও দেশী সকলের সহযোগিতায় পরিচালিত সিলেটের গ্রীন ডিজেবল ফাউন্ডেশন কাজ করছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, অধিকার, উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে।

 

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডা.জহিরুল ইসলাম অচিনপুরী, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক রফিকুল হক,

 

বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশারফ কটাই মিয়া,

 

শিক্ষা অফিসের ট্রেনিং কো-অডিনেটর মেঘনাথ চক্রবর্ত্তী, দৈনিক সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সাল আহমদ বাবলু, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফও অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু।

 

অনুষ্ঠানে জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সিলেটী অভিনেতা রমজান আলী, অভিভাবক আব্দুল কুদ্দুছ তালুকদার, রোকিয়া বেগম, সোনিয়া বেগম, সিমা বেগম, রোকসানা বেগম, জিডিএফ’র সদস্য নারী উদ্যোক্তা সাবিলা শান্তা, পার্থ সারতি দত্ত, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, মোঃ আবুল লেইছ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ্বস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি প্রমুখ।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ