শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

145

সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন পুষ্টি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ (বৃহস্পতিবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে।

  

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান, যা একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিহীনতার কারণে আমাদের শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে অনেকাংশে পিছিয়ে পড়ছে। তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

 

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস, প্রাকৃতিক ও সুষম খাদ্যের পরিবর্তে অতিমাত্রায় প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক আমাদের নতুন প্রজন্মকে শারীরিকভাবে দুর্বল ও মেধাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সকল বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ