শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯)

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

165

সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯)

 

সিলেট বুলেটিন অনলাইন ডেস্ক :: সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিলেটের অপরাধ জগতের অন্যতম আলোচিত মুখ ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জামাল ওরফে ‘টাইগার জামাল’কে (৩০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সার্কিট হাউস এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সোমবার (২১ এপ্রিল) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি দল। অভিযানে সার্কিট হাউস এলাকা থেকে দুর্ধর্ষ এই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারকৃত জামাল নগরীর মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে।

 

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, টাইগার জামালের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী মডেল থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকলেও আত্মগোপনে থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

 

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, সিলেটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ