শিরোনাম
ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সিলেট জেলা প্রেসক্লাব ও শাবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়   একটি শহর— একদিকে অন্তহীন কোলাহল, অন্যদিকে বুদ্ধের নীরব ধ্যানমগ্ন সুর। গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

52

ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়ায় এ ঘটনাটি ঘটে।

 

নিহত কিশোরের নাম ফয়সাল আহমেদ (১৫)। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে। আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকালে সোয়া ১০টার দিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালার কলাবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। এসময় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে অবস্থান করা এক কিশোর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, সকালে ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমকালে বারৈয়ারঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনের ছাদ থেকে এক কিশোর পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আমরা গিয়ে লাশটি উদ্ধার করেছি। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

 


এই ক্যাটাগরির আরো সংবাদ