শিরোনাম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি। বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন: সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার নববর্ষে শোভাযাত্রা সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার  প্রত্যয় সিসিক  প্রশাসকের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা আলী হোসেন এখন সিলেটের কারাগারে 
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

41

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

স্টাফ রিপোর্টার:: সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ফয়জুর রহমান (২৮)। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান মাঝেমধ্যে অন্য শ্রমিকদের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজে যেতেন। সোমবার বিকেলেও তিনি কয়েকজনের সঙ্গে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন। সন্ধ্যার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে তারা সেখানে আটকা পড়েন।

ঝড় থেমে যাওয়ার পর রাত ৮টার দিকে আবারও গর্ত থেকে পাথর উত্তোলনের কাজ শুরু করেন তারা। এ সময় হঠাৎ গর্তের বালু ধসে পড়ে ফয়জুর রহমান চাপা পড়েন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে বালু সরিয়ে বের করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পার্শ্ববর্তী দয়ার বাজারে নিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ