শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

3

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ-২ আসনের সাবেক (তিনবারের) এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুমন মিয়া তার রিমান্ড আবেদন করেছিলেন।

 

এর পরিপ্রেক্ষিতে সোমবার মজিদ খানকে আদালতে উপস্থিত করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুনরায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

 

এর আগে ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট বানিয়াচং থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নয়জন নিহত হন। এ মামলায় গত ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ