শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

123

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি  ::

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সভাপতিত্বে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২.০০টায় অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা হয়।

 

উক্ত সভায় জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ শ্রেষ্ঠ পুলিশ সুপার-মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ। অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন রেঞ্জ ডিআইজি ।

 

মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ