শিরোনাম
ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক  আব্দুল কাইয়ুম চৌধুরীকে  জুলাই যুদ্ধার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে  গরু পাচার সিন্ডিকেটের দাপট: অভিযানে গিয়ে রক্তাক্ত ডিবি, উদ্ধার ৪৬ লাখ টাকা দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার কাপাসিয়ায় বিনার উদ্ভাবিত তিল চাষের ওপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মরা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি সবার জন্যই কাজ করব”;এম নাসের রহমান রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আ*ত্ম*হ*ত্যা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে 

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে 

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার::  ফেনীর পরশুরামে প্রায় সাড়ে ১০ শতক জমিতে থাকা দুইটি দোকানঘর দখলসহ টিনের বেড়া, বাস-খুঁটি ভেঙ্গে লুটপাট করার অভিযোগ ওঠেছে আপন চাচাতো ভাই ও প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় পুলিশ দায়সারা কাজ করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। 

 

উত্তর কেতরাঙ্গা গ্রামের হাজী মাহামুদুল হকের বাড়ির মৃত কালা মিয়ার পুত্র আব্দুল সাত্তার (৫৩) অভিযোগ করে বলেন, কেতরাঙ্গা গ্রামের মৃত ইউনুস মিয়ার পুত্র ওছমান গনি (৬২) আমার চাচাতো ভাই, আবু তাহের পুত্র আব্দুল মোতালেব (৩০), ও নিনাম উদ্দিন (২৮) আমার বাতিজা হয়, শেখ আহম্মদের পুত্র মুনসুর (২৫) আমার প্রতিবেশী, তারা পরস্পর আত্মীয় স্বজন। উত্তর কেতরাঙ্গা মৌজার সাবেক ১২৮৯ দাগ, বর্তমানে ১৯৯১ দাগে ৩১ শতাংশ জমি আমার পিতা, ওছমান গনির পিতা, এবং জয়নাল আবেদীনের পিতা তাদের মাতার নিকট থেকে প্রাপ্ত হয়। পৈতৃক মূলে অত্র দাগে সাড়ে ১০ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখল করে আসিয়াছি, আমি বিগত ২০১৩ সালে উক্ত জমিতে দুইটি দোকানঘর করে ভাড়া প্রদাক করি, উপরোক্ত ব্যক্তিগন আমার দোকানঘরের চালার টিন, বেড়া, খুঁটিগুলি ভাঙচুরসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালায়।

 

এতে আমি বাধা দিলে আমার ওপর চড়াও হয় দখলকারিরা। এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী আব্দুল ছাত্তার।

 

এ বিষয়ে স্থানীয়রা জানায়, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু সমাধান হয় নি। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ