শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

২৮ ফেব্রুয়ারি থেকে শেরপুর সেতু সাময়িক বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

80

সিলেট বুলেটিন ডেস্ক:

সিলেট, রবিবার, ১০ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি):

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটা থেকে পরের দিন ০১ মার্চ শনিবার সকাল নয়টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

 

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। এ সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

 

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ