শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি হামলা মা মেয়ে সহ আহত ৩

স্টাফ রিপোর্টার / ৩৪১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

137

নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি হামলা মা মেয়ে সহ আহত ৩

 

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলার ঘটনায় মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিন নারী আহত হয়েছেন।  শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ধারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সুফিয়া খাতুন (৫২), তাঁর মেয়ে লাভলী আক্তার (৩১) ও লাকী আক্তার (২৫)। তারমধ্যে সুফিয়া খাতুন গুরুতর আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নজরুল ইসলাম ও তাঁর ছেলে মুরসালিন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় বাধা দিতে গেলে নারী সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করা হয় এবং বসতঘরে ভাঙচুর চালানো হয়।এতে সুফিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনায় আহত লাভলী আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ