শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

15

গোয়াইনঘাটে শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা অস্ত্রসহ আটক

 

সিলেট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নলজুরি গ্রামের কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, চোরাচালান ও মানবপাচার চক্রের অন্যতম হোতা সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা (৩৫) কে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৯। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূর্ব জাফলংয়ের নিজ আস্থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৯ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয় বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

 

আটক সাহেদুর রহমান লিটন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক, অস্ত্র, চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তিনি এক সময় স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতৃস্থানীয় পদে থাকলেও মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নিজেকে নেতা পরিচয় দিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

ঘটনার বিষয়ে গণমাধ্যমে ‘অস্ত্রসহ গ্রেফতার’ শিরোনামে খবর প্রকাশিত হলেও, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান আমাদেরকে ফোনে জানান, “সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা গ্রেফতার হয়েছে—এটি সত্য। তবে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যা তার দখলে পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “র‍্যাব-৯ তাকে থানায় হস্তান্তর করেছে।”

স্থানীয়দের মতে, সাহেদুর রহমান লিটনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমন সহজ হবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ