শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

জাদুকাটায় নির্মণাধীন সেতুর পাশে নিষিদ্ধ সেইভে খনিজ বালি লুট,৬ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

59

জাদুকাটায় নির্মণাধীন সেতুর পাশে নিষিদ্ধ সেইভে খনিজ বালি লুট,৬ জনের নামে মামলা

 

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি ::সীমান্ত নদী জাদুকাটার উপর নির্মণাধীন সেতুর পাশে নিষিদ্ধ সেইভ মেশিনে খনিজ বালি লুটের ঘটনায় ৬ জনের নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে দুটি ট্রলারে ইঞ্জিনযুক্ত পরিবেশধ্বংসী নিষিদ্ধ সেইভ মেশিন

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দুটি সেইভ মেশিন জব্দ মুলে পুলিশ বাদী হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন,উপজেলার গড়কাটি গ্রামের আশরাফ তালুকদারের ছেলে শিব্বির উদ্দিন, জৈতাপুরের মস্তু মিয়ার ছেলে সুজন মিয়া,ঢালার পাড়ের শুক্কুরের ছেলে ভুট্টু,ঘাগটিয়ার আতিবুরের ছেলে সোলেমান, একই গ্রামের মঈনুদ্দিনের ছেলে হালিম, মৃত রহমতের ছেলে সৈয়দ উদ্দিন।

মামলার সুত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুর পাশের্^ দুটি ট্রলারে পরিবেশধ্বংসী নিষিদ্ধ ইঞ্জিনযুক্ত সেইভ মেশিনে বালি খোকো চক্রের কয়েকজন সদস্য সংঘবদ্ধ হয়ে খনিজ বালি লুটের সময় থানার বাদাঘাট পুলিশ তদন্ত কন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে সেইভ মেশিনগুলো জব্দ করে।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ