শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

67

দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত

 

বেরোবি প্রতিনিধি,:: জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে  দুদক রংপুরের একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন। 

‎দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন,বিশ্ববিদ্যালয়ে জাল সনদ দিয়ে কিছু কর্মকর্তা কর্মচারী চাকরি করছে। এজন্য কমিশনের নির্দেশে দুদক রংপুর থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পাই।

‎তিনি আরও বলেন,ইতিমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছাঃ ইরিনা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আমরা সনদপত্রগুলো সংগ্রহ করবো। সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে রির্পোট লিখব।

বেরোবি উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, আমরা যেটার কাগজপত্র পেয়েছি। সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সেটাও দুদকের কাছে দেখালাম।দুদকের কাছে যে অভিযোগগুলো এসেছে তারা তা অনুসন্ধান করতে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ