শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

পুলিশ সুপারের লামা বাজার পরিদর্শন ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা মূলক পথ সভা 

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

10

পুলিশ সুপারের লামা বাজার পরিদর্শন ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা মূলক পথ সভা 

 

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক পথ সভা করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। 

 

১৭ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যার পরে বান্দরবানের লামা বাজার পরিদর্শন ও এলাকার স্থানীয় প্রতিনিধি এবং বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গণভোটের বিষয় নিয়ে কথা বলেন,বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান। পথ সভায় পুলিশ সুপার লামা বাজারের ব্যবসায়ী ও সমাজের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পুলিশ সুপার প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

 

পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সময় পুলিশ সুপার লামা সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

 

পথ সভায় আরও উপস্থিত ছিলেন মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার লামা সার্কেল, লামা থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল সহ সংশ্লিষ্ট লামা থানা পুলিশের ফোর্সবৃন্দরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ