শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন নিহত 

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

67

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন নিহত 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে একজন নিহত হয়েছেন।

 

আজ ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এ ঘটনাটি ঘটেছে। রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে নিহত নজরুল ইসলাম । তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের একজন কর্মী বলে জানা যায়।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স-এর সমর্থিত কর্মী রুমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল-এর সমর্থিত কর্মী নজরুল ইসলামকে নির্বাচনী অফিস উদ্বোধনকালে চাকু দিয়ে আঘাত করে।

 

গুরুতর আহত অবস্থায় ভিকটিম নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই সহিংস ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ জানায় এ ঘটনায় সংশ্লিষ্টতায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ