শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

৩৭ লাখ পাওনা টাকা চাওয়ায় কাজী হেলাল উদ্দিন কে হত্যার হুমকি তাই সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

11

৩৭ লাখ পাওনা টাকা চাওয়ায় কাজী হেলাল উদ্দিন কে হত্যার হুমকি তাই সংবাদ সম্মেলন

 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরের কালিগঞ্জের কবির ব্রিকসের মালিকের কবির হোসেন,নাজমা বেগম,মিলি রেগম,মোফাজ্জল হোসেন ও আবুল কালামের কাছে কয়লা ব্যবসার ৩৭ লাখ পাওনা টাকা চাওয়ায় ভৈরবের কয়লা ব্যবসায়ী কাজী হেলাল উদ্দিন কে ইট ভাটায় পুড়িয়ে হত্যার হুমকি ও টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী কাজী হেলাল ও তার সহযোগী ব্যবসায়ীরা ।

 

আজ ১৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পাওনাদার কাজী মোঃ হেলাল উদ্দিন । এ সময় তার সহযোগী ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া, মোঃ সোহেল মাহমুদ, কামাল উদ্দিন,জব্বার ও চানঁ মিয়া সহ ব্যবসায়ীরা জানান,৩ বছর আগে ভৈরবের কাজী হেলাল উদ্দিনের কাছ থেকে ইট ভাটার মালিক আবুল কালাম গংরা বাকিতে ৮০ লাখ টাকার কয়লা কিনে নেয় । কিন্ত দীর্ঘ ৩ বছরেও ৩৭ লাখ পাওনা টাকা পরিশোধ করেনি । বার বার তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা পাওনা পরিশোধ না করে উল্টো নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে । নিরুপায় হয়ে মামলা দায়ের করায় মামলা তুলে নিতে হুমকি দিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাসানোর পায়তারা করছে । পাওনা টাকা না পাওয়ায় এবং পাওনাদারদের ঋণের চাপে হেলাল উদ্দিন এখন ঘরে ঘুমাতে পারছেনা ,ব্যবসা ও ঠিক মতো করতে পারছেনা । তাই মানবেতর জীবন যাপন করতে হচ্ছে । তাই পাওনা টাকা ফেরত পেতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভোক্তভোগী ব্যবসায়ী ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ