শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

13

দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোনা – ১ আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যাক্তি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানু:) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে, সহাকরি কমিশনার (ভুমি:) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সো, ওয়াহিদুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেল এর এএসপি, দুর্গাপুর থানার ওসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ সহ নেত্রকোনা- ১ আসন থেকে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দিতা করবেন এমন প্রার্থীগণ।

 

প্রধান অতিথি বলেন, কেউ যদি অতীতের মতো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগের রাতেই ভোটের প্রস্ততি শেষ করার মতো পরিস্থিতি তৈরি হবে না, ব্যালটের গোপনীয়তা সম্পুর্ন রক্ষা করা হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে। আসন্ন নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন।

 

আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে এলাকা সুন্দর থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষ সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত করে। কেউই আচরণ বিধি লঙ্ঘন করবেন না। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে সকলকে আহবান জানান তিনি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ