শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের সীমান্ত গ্রাম জঙ্গলে ইয়াবা কারবার জমজমাট  ডিলাদের একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

16

সুনামগঞ্জের সীমান্ত গ্রাম জঙ্গলে ইয়াবা কারবার জমজমাট  ডিলাদের একজন গ্রেফতার

 

সুনামগঞ্জ প্রতিনিধি; সীমান্ত জনপদ সুনামগঞ্জে মাদক ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। ক্ষমতার পালাবদল হলে তাদের ব্যবসায় হয় না কোন  ক্ষয়ক্ষতি। বরং নমুনা পরিবর্তন করে অসাধুদের সাথে আঁতাত করে চলে চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী। অবশ্য সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত গ্রাম জঙ্গলবাড়ি থেকে ইয়াবা ডিলারদের অন্যতম ইয়াবা শাহ আলম কে খাঁচায় বন্দি করেছে পুলিশ। 

 

 

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মামলা রেকর্ড করে আলামত সহ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের (তাহিরপুর যোন)সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন ।  গ্রেফতার শাহ আলম ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও বিওপির আওতাভুক্ত সীমান্ত গ্রাম জঙ্গল বাড়ির আবুল হোসেন মুন্সীর ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটের চালান সহ আটক করা হয়। এসময় পুলিশ ট্যাবলেট সেবনের উপকরণ, ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করে ইয়াবা শাহ আলমের কাছ থেকে।

 

তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় নিজ হাতাতে মাদকদ্রব্য রেখে বিক্রির অপরাধের সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। । বৃহস্পতিবার শাহ আলমকে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল ইসলাম রাসেল। পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা শাহ আলমের সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিঢ়ান অব্যাহত আছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ