শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ভোটের বিশ্বাসযোগ্যতা ফেরানোই বড় পরীক্ষা: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার / ১০৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

14

ভোটের বিশ্বাসযোগ্যতা ফেরানোই বড় পরীক্ষা: ইসি সানাউল্লাহ

 

স্টাফ রিপোর্টার,:: ভোটের বিশ্বাসযোগ্যতা ফেরানোই এবারের বড় পরীক্ষা বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়া নির্বাচনি ব্যবস্থাকে গ্রহণযোগ্য অবস্থায় ফেরানোই আসন্ন জাতীয় নির্বাচনের মূল চ্যালেঞ্জ। ন্যূনতম সংস্কার ও কার্যকর ব্যবস্থার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নেবে।

 

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন এন্ড ডেমোক্রেসি: এএফইডি’র একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

 

দেশের নির্বাচনি ব্যবস্থা ও সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ টেনে ইসি সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচনকে আমি যদি একটু রূপকভাবে বলি—এটা অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। ন্যূনতম রিপেয়ার করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। যদি আমরা এটা করতে পারি, তাহলে এটাকেই আমরা প্রথম বড় সাফল্য হিসেবে ধরতে পারি।

 

তিনি বলেন, পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন। চাই, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক। মৌলিক বিষয়াদির যেন ব্যত্যয় না হয়। নীতিমালার মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

নির্বাচন কমিশনার আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার সব পদক্ষেপ নেওয়া হবে।অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচ এর চেয়ারপার্সন তালেয়া রহমান, খান ফাউন্ডেশন এর কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও বেসরকারি সংস্থা, দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ