শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলায় পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

64

গোলাপগঞ্জ উপজেলায় পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬

 

কামাল খান :: উপজেলা সমাজসেবা কার্যালয় গোলাপগঞ্জের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে সমাজসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা।

উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই সমাজসেবার মূল লক্ষ্য। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনাথ ও অসহায়দের জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, এই কার্যক্রমগুলো সফল করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাহলেই একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো: আরমান ভূঁইয়া, ফিল্ড সুপার মো: আবুল কালাম, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড এর প্রধান শিক্ষক মো: শামীম আহমদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহীতারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ