শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

টেকনাফ ২-বিজিবি’র উদ্যোগে সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার / ২০১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

51

টেকনাফ ২-বিজিবি’র উদ্যোগে সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারে টেকনাফে সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডার গার্ড (২ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ মানবিক কর্মসূচির মাধ্যমে নারী, শিশু ও বয়স্কসহ প্রায় তিনশতাধিক অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ পেয়েছেন 

 

শনিবার ( ডিসেম্বর) সকাল ৯ থেকে দুপুর ৪ টা পর্যন্ত সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিজিবি’র অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেওয়াও হয় ।

 

 

টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল

আশিকুর রহমান বলেন: সীমান্তবর্তী এলাকা হওয়ায় অসহায়-হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।

 

চিকিৎসা নিতে আসা স্থানীয় এক বাসিন্দারা জানান, আমরা জেলে ও হতদরিদ্র এ এলাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া কঠিন। বিজিবির এই উদ্যোগে তারা উপকৃত হয়েছেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ