শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মায়ানমারে অবৈধভাবে পাচারকালে সিমেন্ট ও দেশীয় পণ্যসহ গ্রেফতার-২২ 

স্টাফ রিপোর্টার / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

75

মায়ানমারে অবৈধভাবে পাচারকালে সিমেন্ট ও দেশীয় পণ্যসহ গ্রেফতার-২২ 

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার  :: কক্সবাজারের টেকনাফ প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযানে  মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও দেশীয় পণ্যসহ ২২ জন পাচারকারী গ্রেফতার  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ হতে দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১০ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েলসহ ২২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ