শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সিলেট -১ আসনে প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী মিডিয়া কর্মী মাহফুজুর রহমান 

স্টাফ রিপোর্টার / ৪২০ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

9

সিলেট -১ আসনে প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী মিডিয়া কর্মী মাহফুজুর রহমান 

 

বিশেষ সংবাদদাতা :  যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সাংবাদিক মাহফুজুর রহমান মাহফুজ আদনান আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট -১ আসন থেকে বৃহত্তর সিলেট সম্মিলিত নাগরিক পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে । বিগত ২০ বছর যাবৎ তিনি যুক্তরাষ্ট্র, সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন ।

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল সরদার বাড়ির সন্তান মাহফুজ বন‍্যা, শীতবস্ত্র, রক্তদান কর্মসুচি, বৃক্ষরোপণ কর্মসুচিসহ নানা সভা সেমিনার ও বিভিন্ন সংগঠন, মিডিয়া প্রতিষ্ঠান করে সিলেটের মাটি মানুষের সুখে, দুখে পাশে ছিলেন ও থাকবেন বলে জানালেন বৃহত্তর সিলেট সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আল আমিন রাসেল ।

 

আন্তর্জাতিক যুব সংগঠন বাংলাদেশের রোটারেকট আন্দোলনের অন‍্যতম নেতা মাহফুজ দেশে প্রবাসে রোটারি আন্দোলনের সাথে বিগত ২০ বছর যাবত জড়িত । এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহফুজুর রহমানের পক্ষে সকল প্রকার কার্যকরী পদক্ষেপ নিবেন মাহফুজুর রহমানের ব‍্যকতিগত সহকারী সিনিয়র সাংবাদিক শরীফ আহমেদ । এছাড়া সিলেটে জনমত গঠনে সর্বাত্মক কর্মসুচি বাস্তবায়নে কাজ করছেন বৃহত্তর সিলেট সম্মিলিত নাগরিক পরিষদের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া ।

এদিকে আমেরিকার মিশিগানের বিশিষ্ঠ ব‍্যবসায়ী ও হেমট্রামিক সোসাইটি অব মিশিগানের সভাপতি, হেমট্রামিক সিটির সাবেক কাউন্সিল মেম্বার প্রার্থী ও বৃহত্তর সিলেট সমমিলিত নাগরিক পরিষদের সিলেট ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী লেখক ও সাংবাদিক মাহফুজুর রহমান আদনানের উদ‍্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও নেক হায়াত কামনা এবং মাহফুজ সাহেবের সকল মুরদার রুহের মাগফেরাত ও জীবিতদের নেক হায়াত কামনায় সোমবার ১৫ ডিসেমবর ২০২৫ বাদ এশা হেমট্রামিক সিটির আল ইসলাহ জামে মসজিদে দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে বলে জানালেন হেমট্রামিক সোসাইটি অব মিশিগানের সাংগাঠনিক সম্পাদক জামিল আহমেদ । এতে কমিউনিটির বিশিষ্টজন উপস্থিত ছিলেন । উল্লেখ্য মাহফুজুর রহমান জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য । রোটারেকট ক্লাব অব নিউইয়র্ক কুইনস ও রোটারেকট ক্লাব অব সিলেট নিউ সিটির প্রতিষ্ঠাতা সভাপতি । তিনি আমেরিকায় সরকারি চাকুরী করেন । সেই সাথে ব‍্যবসায়ের সাথে জড়িত । তিনি নিউ আমেরিকান চেম্বার অব কমার্স ও নিউইয়রক প্রেসক্লাবের সাবেক সদস‍্য ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ