শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

গোলাপগঞ্জে এসআই অঞ্জনের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা উৎকোচের অভিযোগে পুলিশ সুপারের কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

65

গোলাপগঞ্জে এসআই অঞ্জনের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা উৎকোচের অভিযোগে পুলিশ সুপারের কাছে অভিযোগ

 

বিশেষ প্রতিবেদক:: গোলাপগঞ্জ থানার এস আই অঞ্জন চন্দ্র সরকারের বিরুদ্ধে তিন লক্ষ টাকা উৎকোচের অভিযোগে সিলেট পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলার এখলাছপুর গ্রামের জয়নাল আবেদীন এ অভিযোগ করেন। মামলার বাদী জয়নাল আবেদীনের কাছ থেকে এক লক্ষ টাকা উৎকোচ নিয়ে আরো ২ লক্ষ টাকা না দেওয়ায় জয়নাল আবেদীনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের প্রেরণের হুমকি দেন। এস আই অঞ্জন সরকারের বিপি নং- ৮২০২০৯৬৫৩৫। তিনি জয়নাল আবেদীনের গোলাপগঞ্জ জি আর ১৪৪/২৫নং মামলার তদন্তকারী কর্মকর্তা।

 

জয়নাল আবেধীনের অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৩/০৭/২০২৫ ইং জয়নাল আবেদীনের বসতবাড়ী দখলের উদ্দেশ্যে একই গ্রামের তাজ উদ্দিনরা শতাধিক লোকজন নিয়ে হামলা করে জয়নাল আবেদীনের পক্ষের ৬জন লোক গুরুতর আহত হন। এ ঘটনা নিয়ে তিনি ১৪/০৭/২০২৫ ইং ৬০ জনকে আসামী করে গোলাপগঞ্জ থানায় মামলা তদায়ের করেণ। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হন এস আই অঞ্জন চন্দ্র সরকার। তিনি তদন্ত দায়িত্ব পাওয়ার পর আসামীদের গ্রেফতার না করে বরং বাদীকে আসামীদের সাথে আপোষ মীমাংসা করার চাপ দেন। বাদীকে মামলার আসামী গ্রেফতার ও চার্জশটি প্রদানের কথা বলে তিনি নগদ ১ লক্ষ টাকা নেন। পরবর্তীতে আরো ২ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেন। বাদী ২ ল্খস টাকা দিতে অপারাগত হলে তিনি আসামীদের সাথে মিলে কোন ধরনের আদালতের অনুমতি ব্যতিরেকে চার্জশীট না দিয়েই জখমীদের অপূর্নাঙ্গ মেডিকেল রিপোর্ট আদালতে প্রেরণ করে আসামীদের জামিনের সহযোগিতা করেন। বাদী জয়নাল আবেদীনকে আসামীদের তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত মেডিকেল রিপোর্ট এ নারাজি প্রদান করতে নিষেধ দেন। এমনকি না রাজি দিলে তাকে ও তাহার পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের হুমকি দেন। এ নিয় জয়নাল আবেদীন বুধবার সিলেট পুলিশ সুপার বরাবর এসআই অঞ্জন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এসআই অঞ্জন সরকারের নাম্বারের (০১৭১৩-৬৮০৩৩৪) একাধিকবার কল দিয়ে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ