শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী আমাদেরকে শোষণ-বঞ্চনার বৃত্ত ভাঙতে হবে

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

59

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী আমাদেরকে শোষণ-বঞ্চনার বৃত্ত ভাঙতে হবে

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, শোষণ-বঞ্চনা থেকে মুক্তির জন্য জনতা যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল। কিন্তু এখনও আমাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। শোষণ-বঞ্চনা থেকে মুক্তি মেলেনি। দেশের সাধারণ মানুষ এখনও শোষণ-বঞ্চনার বৃত্তে রয়ে গেছে। তাই আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদেরকে শোষণ-বঞ্চনার বৃত্ত ভাঙতে হবে। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে শারদা স্মৃতি ভবনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু এখনও তারা ভালো বাসস্থান পাচ্ছেন না। তারা দুই বেলা দুমুঠো খেতে পারেন না। খান মো. রেজা-উন-নবী বলেন, যে ব্যবস্থায় সাধরণ মানুষ বঞ্চিত হয়, সেই ব্যবস্থা এ দেশে কোনোভাবেই কাম্য নয়। আমাদের শাসন ব্যবস্থা হতে হবে জনগণের কল্যাণে।

সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা হাজার বছরের মুক্তির আকাঙ্খা থেকে এ দেশ স্বাধীন করেছি। একসময় পাকিস্তানিরা এ দেশ শাসন করেছিল। এর আগে সেন, পাল, মোঘল ও বৃটিশরা শাসন করেছিল। নেতৃত্বের দুর্বলতা না থাকলে আমরা আরও আগেই স্বাধীন হতাম।

রেজাই রাফিন সরকার বলেন, স্বাধীনতা শুধু অর্জন করলেই হয় না। অনেক দেশ স্বাধীন হলেও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে পারছে না। আমাদেরকেও স্বাধীনতা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৩১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। মধ্যাহ্ন ভোজের পাশাপাশি পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মানিও প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ