শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩৪৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

53

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৫০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবাসহ জালাল উদ্দীন ওরফে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত (৩৩) কে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালালকে সন্ত্রাসী কাজে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচারের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ