শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের  ১ নং ওয়ার্ড়ে বিএনপি’র উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার / ২৮৫ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

64

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের  ১ নং ওয়ার্ড়ে বিএনপি’র উঠান বৈঠক

 

সেলিম মাহবুবঃ ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইউনিয়নের মোহনপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১২ ডিসেম্বর রাত মোহনপুর গ্রামের প্রবীণ মুরুব্বি বিএনপি নেতা ইদ্রিস আলীর বাড়িতে ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন,উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান আজিজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, চেরাগ আলী, সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ছায়াদুর রহমান পীর, কালারুকা ইউনিয়ন বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম, উত্তর খুরমা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব ছালেক মিয়া তালুকদার, বিএনপি নেতা খলিলুর রহমান, ইউপি সদস্য ছায়াদ মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, রেজোয়ান আহমদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা করে মোনাজাত করেছেন, বিএনপি নেতা হাজী কদরুল ইসলাম।

এ সময় উত্তর খুরমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুল হক তালুকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, বিএনপি নেতা নান্টু দাস, জয়নাল আবেদীন, মোজাহিদ আলী, দীলিপ দাস, ওয়ারিছ আলী, ফখর উদ্দিন, নবীন দাস, হাফিজুল ইসলাম মিনহাজ, মো.রামিম আহমেদ, লাহিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ