শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ শে ডিসেম্বর

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

8

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ শে ডিসেম্বর

 

স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানো হবে।২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং সেই দেশেই অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে দেশে ফেরার বিষয়টি সরগরম ছিল।

বিজয় দিবসকে সামনে রেখে জামায়াতের ৩ দিনের কর্মসূচি বিজয় দিবসকে সামনে রেখে জামায়াতের ৩ দিনের কর্মসূচি বিস্তারিত পড়ুনবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতি দেখা দিলে ধারণা করা হচ্ছিল, তারেক রহমান দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। লন্ডন থেকে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণ এককভাবে আমার হাতে নয়।

 

তিনি আরও জানান, রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি যখন উপযুক্ত পর্যায়ে পৌঁছাবে, তখন স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে।সরকার বিভিন্ন পর্যায়ে জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা নেই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ