শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সিলেটে আওয়ামীলীগ পুনর্বাসনে এনসিপি মহানগর আহবায়ক অ্যাডভোকেট আফজল

ডেস্ক রিপোর্ট / ১৯৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

62

সিলেটে আওয়ামীলীগের পুনর্বাসনে সহযোগিতা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। তিনি নিজেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর কৌশলে এনসিপির রাজনীতির সাথে যোগদান করেন। এরপর সিলেট জজ কোর্টে আদালত থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের জামিনে তিনি প্রধান আইনজীবি হিসেবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। গত ৩০ নভেম্বর গোলাপগঞ্জের চিহ্নিত প্রতারক কাওসার হোসেনকে সিলেট অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্র্যাট আদালত থেকে পুলিশ বাদী মামলার তিনি জামিন করিয়েছেন। কাওসার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গোলাপগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক ছিল।
অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল দীর্ঘদিন জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট এ. টি. এম মাসুদ আহমদ এর অধীনে কোর্টে মহরিল এর দায়িত্ব পালন করেছেন। এরপর পড়ন্ত বয়সে এসে অ্যাডভোকেট হন। তিনি এনসিপির সিলেট কমিটিতে টাকার বিনিময়ে অনেক চিহ্নিত ডেভিলদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে। আদালতেও তিনি এনসিপি পরিচয়ে দাপট দেখাচ্ছেন। গোলাপগঞ্জের টিকরবাড়ী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে ১৫ মামলার পলাতক আসামী কাওসার হোসেনকে এক লক্ষ টাকার বিনিময়ে সিলেট জেলা এনসিপির কমিটির সদস্য করেছেন। তাছাড়া মহানগর কমিটিতে অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে তিনি আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের পুনর্বাসন করেছেন। বিজ্ঞপ্তি


এই ক্যাটাগরির আরো সংবাদ