শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বাগমারার হাট-গাঙ্গোপাড়ায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশ★ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় ঘটাতে হবে—ডাঃ আব্দুল বারী

স্টাফ রিপোর্টার / ১৯৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

58

বাগমারার হাট-গাঙ্গোপাড়ায় জামায়াতের নির্বাচনী গণসমাবেশ★ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় ঘটাতে হবে—ডাঃ আব্দুল বারী

 

সেলিম মাহবুবঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনে আগামী নির্বাচনে জনআস্থার বাতাস বইতে শুরু করেছে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পক্ষে। মাঠে-ময়দানে কর্মী ও সাধারণ মানুষের সাড়া সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন প্রাণচাঞ্চল্য। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে (৬ ডিসেম্বর) হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী গণসমাবেশ।

জনগণের সেবা, সততা ও দেশপ্রেমকে মূলনীতি হিসেবে ধারণ করা জামায়াত নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শান্তিপূর্ণ গণজাগরণের মহামঞ্চে পরিণত হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল বারী। ডাঃ আব্দুল বারী বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে প্রতিটি জায়গা।মানুষের অধিকার হরণ করা হয়েছে বিগত সরকারের সময়। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

মানুষের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় ঘটাতে হবে। তাহলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ। সৎ লোকের শাসন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।

বাংলাদেশের জামায়াতে ইসলামীর বিজয় হলে প্রতিটি লোক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় করতে চাইলে জামায়াতে ইসলামীকে বিজয় করতে হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলার নায়েবে আমীর মাওঃ আব্দুল খালেক, সেক্রেটারী গোলাম মুর্তজা, শূরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন আলম। নির্বাচনী গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সমাবেশকে ঘিরে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ।

পথসভা, প্রচারণা, মানুষের সাথে মতবিনিময়-সব জায়গায় জামায়াতের প্রার্থীকে ঘিরে স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা যায়।নির্বাচনী গণসমাবেশের মধ্যে দিয়ে উপজেলা জামায়াতের রাজনীতি আরও প্রাণবন্ত ও গতিশীল হল।

রাজশাহী-৪ আসনে সাম্য,ন্যায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থীই হতে পারে ভবিষ্যতের নির্ভরযোগ্য নেতৃত্ব এমন মতও দিচ্ছেন সচেতন মহলের অনেকে।

এসময় নির্বাচনী গণ সমাবেশে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক,সেক্রেটারি ইসলাম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজুল ইসলাম,সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ