শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করেছে 

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

64

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করেছে 

 

সেলিম মাহবুবঃ ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে গুণী ব্যক্তিত্ব হাজী ওয়াহাব আলী সাহেবের বাড়িতে শুক্রবার বাদ এশা সর্বস্তরের মানুষদের উপস্থিতিতে “হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মো. কয়েস মিয়া মূল বিষয়টি উপস্থাপন করে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

 

গ্রামের মুরব্বি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জামাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সৌরভ সালেহিন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বক্তার মিয়া, সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সদ্য সাবেক কাউন্সিলর হাজী নাজিমুল হক, শাহ মইনুল হাসান, ফকিরটিলা শাহজালাল (রঃ) জামে মসজিদের ইমাম মাওলানা মাসুক মিয়া, স্হানীয় জাবেদ কাওসার টুনু।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক মিয়া, হবিবুল হক, ইমতিয়াজ আলী, সোনাফর আলী, হোসেন আলী, শাহ বাহারুল হক, কবির মিয়া, নুরুল হক, ইমরান হাসান, সিদ্দিকুর রহমান, খলিল মিয়া, মনসুর আহমেদ, লিমন মিয়া প্রমুখ।

 

গ্রামের সর্বস্তরের মুরব্বি, যুবসমাজ, ছাত্র ও হিন্দু সম্প্রদায়সহ সভায় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের প্রতি সমর্থন ও প্রশংসা জানিয়ে মূল্যবান মতামত প্রদান করেছেন।

 

সভা শেষে ফাউন্ডেশনের সর্বাঙ্গীন উন্নতী ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন ফকিরটিলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শামিম আহমদ খান।##

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ