শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ঢাকা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন সম্পাদক বাচ্চু

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

56

ঢাকা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহীন সম্পাদক বাচ্চু

 

কামাল খান :: ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা প্রেস ক্লাবের  দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ – (বাশিকপ) ২২ তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়। 

সারাদিনব্যাপি উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী,নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বিজয়ী প্রার্থীগণ হলেন, সভাপতি পদে নির্বাচিত লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন সম্পাদক দৈনিক জনতার বাংলা, সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু সাব এডিটর দৈনিক আলোর বার্তা, সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাব-এডিটর দৈনিক মর্ণিং অবজারভার, সহ-সভাপতি আফসানা রহমান সহকারী সম্পাদক দৈনিক মুক্ত খবর, যুগ্ন-সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সাব এডিটর দি ডেইলি স্টেট, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদক দৈনিক এশিয়া বাণী, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান স্টাফ রিপোর্টার দৈনিক আলোর বার্তা, দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান নির্বাহী সম্পাদক দৈনিক আজকের সত্যের আলো, সমাজ কল্যাণ ত্রান ও পূর্নবাসন সম্পাদক মোসাঃ নুরুন্নাহার রীতা সম্পাদক ও প্রকাশক দৈনিক নবজীবন, সাংগঠনিক সম্পাদক এম.এইচ. মাহফুজ স্টাফ রিপোর্টার দি ডেইলি স্টেট, এবং নির্বাহী সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন মফস্বল সম্পাদক দৈনিক নবজীবন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ