শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা

 

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে সিলেটে জেলা তথ্য অফিসে আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। 

 ্প্র্ধা্ন অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ ও ভালো কাজের প্রশংসা নিঃসংকোচে করতে পারে। তারাই একটা দেশের মূল সম্পদ। তরুণরা জেগে উঠলে কেউ দমাতে পারে না। আজকের পরিবর্তিত বাংলাদেশ তরুণদের আত্মত্যাগের ফসল। নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন পরিকল্পনা, সততা, নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে

কোনো উদ্যোগের সাথে কঠোর পরিশ্রমের সংমিশ্রণ ঘটালেই তাতে সফলতা অর্জন সম্ভব। এসময় তিনি তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপদান এবং একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক বলেন, শুরু থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। সফল উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। অনেক উদ্যোক্তা আছেন যারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এসময় তিনি প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সভায় অংশগ্রহণকারী তরুণদের প্রতি আহবান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবদুর রউফ শাহ ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর এস এম ইমরোজ এরশাদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরে চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন

 


এই ক্যাটাগরির আরো সংবাদ