শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার  

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

10

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার  

 

সেলিম মাহবুবঃ :: সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন লালমনিরহাট জেলার কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জ জেলায় দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলা-তে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ