শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

64

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তাপ বাড়ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।

রবিবার (৩০ নভেম্বর) জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ। দোয়া মাহফিলে আরও স্মরণ করা হয় বিএনপির প্রয়াতমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নুকে।তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ