শিরোনাম
নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শেরপুরে নারী অধিকার নিশ্চিত করন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

70

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের সাথে সেবা প্রদানকারীদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নারীপক্ষের নারী ও শিশু অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায়া শহরের আয়সার ইন হোটেল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় দূর্বার নেটওয়ার্কের সমন্বয়কারী স্বনির্ভ নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ উপ-পরিদর্শক স্মৃতি দত্ত, নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার, ফরিদা ইয়াসমিন, শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি প্রমুখ।

সভায় সহিংসতামুক্ত জীবন সবার মৌলিক অধিকার এমন শ্লোগানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে নারী ও যুবদের অধিকার সংক্রান্ত প্রচলিত সেবাসমুহ এবং সেবাপ্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং সেসব দুরীকরণে করণীয় ও কৌশল সংক্রান্ত আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়।

এতে নারী ও যুব বিষয়ে সঠিকভাবে সেবাপ্রাপ্তিতে জনসাধারণের অসচেতনতা, সঠিক তথ্যের অভাব, নীতিমালার অস্পষ্টতা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, শব্দের ব্যবহার ও ভাষাগত সমস্য, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের বিষয়গুলো ওঠে আসে। সভায় পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ওসিসি সেবা, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাংবাদিক, এনজিও সংগঠক এবং স্বেচ্ছাসেবক তরুণ দরে সদস্যরা অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ