৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটে পরিবহন শ্রমিক নেতারা বারবার তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের ডাক দিলে দ্বিতীয়বারের মতো কর্মসূচি অনির্দিষ্টকালের কর্ম বিরতি ঘোষণা দিলেও বাস্তবায়নের যাননি তারা । শ্রমিক নেতারা জানান তাদের উদ্দেশ্য ন্যায্য দাবি আদায় , তারা অসহায় হয়ে আন্দোলনের ডাক দেন কিন্তু এতে প্রশাসনের বা জনপ্রতিনিধি কেউ সারা দিলে , মধ্যস্থতা করলে সে বিষয়টিকেও সম্মান দিয়ে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কর্ম বিরতির মতো কর্মসূচি স্থগিত করেন । বলে দাবী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মইনুল ইসলাম।তিনি জানান, ছয় দফা দাবি মেনে নেওয়ায় হয়েছে। তাই পরিবহনের চাকা সচল রাখার জন্য অনুরোধ জানান সকলের প্রতি।
জানাযায়,সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের আহ্বানে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট বিভাগের চার জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
এতে দীর্ঘ আলোচনায় স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ এবং জাতীয়ভাবে সমাধানযোগ্য দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর রাজন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রতিটি মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। পরিবহন সেক্টরের নেতাদের অনেক দাবিদাওয়া রয়েছে। এর মধ্যে কিছু দাবি জাতীয়ভাবে সমাধানযোগ্য, আবার কিছু দাবি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা সম্ভব।”
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনার পর শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মইনুল ইসলাম কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মইনুল ইসলাম “বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের আহ্বানে বৈঠকে বসার বিষয় নিশ্চিত করে জানান, আমাদের দাবিগুলোর বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন।বিশেষ করে আমাদের ১৩ দফা দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এতে আমরা আশ্বস্ত হয়েছি।”
সমঝোতা বৈঠকে সিলেট বিভাগের পরিবহন সেক্টরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ জানান, “মৌলভীবাজার ও সুনামগঞ্জ রোডে আমাদের কর্মসূচি চলমান ছিল। বৈঠকের পর আমরা সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। আগামী ১৯ আগস্ট থেকে সিলেট বিভাগে যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল, সেটিও স্থগিত করা হলো।”
বৈঠকে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএর উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সাধারণ সম্পাদক সজিব আলী, আবু সরকার, আব্দুল অদুদ, ইলিয়াছ আহমদ, মতছির আলী, রনু মিয়া মঈন, ফয়জুর নুর, সোয়েল আহমদ, আলী আকবর রাজন, মাসুম লস্কর, আজাদ মিয়া, ইনসান আলী, নুর উদ্দিন, দিপু আহমদ, মাহবুব মিয়া মবু, আব্দুস শহিদসহ সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin