সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক
এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মনোবল ভেঙ্গে পড়া পুলিশ নানা কারণেই কাজ করতে পারছিলো না মাঠ পর্যায়ে। সবচেয়ে বড় অভাব ছিল সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতার। পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে নিয়ম নীতির কারণে মুখ খুলে বলতে না পারলেও অনুসন্ধানে অভ্যন্তরেরএসব বিষয়ে জানার বাকি নেই । নানামুখী ষড়যন্ত্র রোধ করে পুলিশ আজ ফিরতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষার পরিপূর্ণ দায়িত্বে। সিলেটের রেঞ্জ ডিআইজি হিসেবে ড. মো: জিললুর রহমান যোগদানের পর থেকেই মাঠ পর্যায়ে পুলিশকে সক্রিয় করতে থানা গুলো পরিদর্শন করে দিয়েছেন দিক নির্দেশনা, প্রবল মনোবল এবং সহযোগিতার আশ্বাস । আর এতে করে মাঠ পর্যায়ে সক্রিয় এখন পুলিশ।
এরই ধারাবাহিকতায় আসামি গ্রেফতারে বেড়েছে পুলিশি তৎপরতা। সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক বছর ছয় মাসের সাজা পরোয়ানা ভুক্ত এক আসামিকে আটক করেছে। পুলিশ জানায়, কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম এর দিকনির্দেশনা অনুযায়ী এসআই সোহাগ চৌধুরীর নেতৃত্বে ১৪ আগস্ট রাতে কালিনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৩৪ / ২৩ এর এক বছর ছয় মাসের সাজাভুক্ত সাহেদ আহমদ নামে এক ব্যক্তিকে আটক করে। সে কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামের আনিসুল হকের পুত্র।
কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জআমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে এর প্রতিবেদককে জানান, ডিআইজি স্যার ও এসপি স্যার ও সিনিয়র অফিসারদের দিকনির্দেশনায় মাঠ পর্যায়ে আমরা এখন প্রবল মনবল নিয়ে কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষা ও আসামিদের গ্রেফতার ও বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তৎপর রয়েছে কানাইঘাট থানা পুলিশ। এক বছর ছয় মাসের সাজা পরোয়ানা ভুক্ত সাহেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin