সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকা থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান আহম্মদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (০৭ আগস্ট) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে কদমতলী মোড় সংলগ্ন হুমায়ুন চত্বরের 'বিলাস পরিবহন' কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান আহম্মদ সিলেটের কানাইঘাট থানার বড় খেওড় গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে হুমায়ুন চত্বর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের দলটি বিলাস পরিবহনের ভেতরে প্রবেশ করলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের জিপারযুক্ত পলিথিন ব্যাগ থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুলতান জানায়, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
জব্দকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin