একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গঃ ৬ই আগস্ট বৃহস্পতিবার, কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই কলকাতার একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় পুলিশের কাজকর্ম খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেলেন।
পুলিশের শীর্ষ কর্তাদের আগাম না জানিয়ে এই সারপ্রাইজ ডিজিট করেন। থানার পরিকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের জন্য পুলিশি পরিষেবার মান সরেজমিনে খতিয়ে দেখতেই থানায় পৌঁছান।
ওয়ার্ড গঞ্জ থানায় পৌঁছে তিনি মহিলা হেল্প ডেক্স, এফ আই আর গ্রহণের প্রক্রিয়া, ডিউটি অফিসারের কাজকর্ম এবং থানার দৈনন্দিন প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। থানায় আসা সাধারণ মানুষের অভিযোগ কিভাবে নথিভুক্ত করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিভাবে ব্যবস্থা নেয়া হয়, সে বিষয়ে পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন।
ওয়াটগঞ্জ থানার মধ্যেই থাকা মহিলা, থানার কাজকর্ম নিয়েও আলাদা করে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি থানায় থাকা অগ্নি নির্বাপক যন্ত্র গুলি কার্যকর অবস্থায় রয়েছে কিনা, সেগুলির মেয়াদ নিয়মিত পরীক্ষা করা হয় কিনা, তাও জানতে চান, এরপর নিজেই অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলি সরেজমিনে পরীক্ষা করে দেখেন।
এছাড়াও থানায় মোট কতজন পুলিশকর্মী কর্মরত, রাউন্ড ডিউটিতে কতজন রয়েছেন, ডিউটি অফিসারের দায়িত্ব কি এবং পুলিশ কর্মীরা কিভাবে দায়িত্ব পালন করছেন , এসব বিষয়ে উপস্থিত পুলিশ আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন মাননীয় মুখ্যমন্ত্রী।।
প্রায় ১৫ মিনিট ধরে ওয়াটগঞ্জ থানায় পরিদর্শনের পর, তিনি একবালপুর থানাতেও যান , আকস্মিক এই পরিদর্শনের মাধ্যমে থানার পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসেবামূলক পুলিশি পরিষেবার বাস্তব চিত্র খতিয়ে দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারপ্রাইজ ডিজিট প্রশাসনিক মহলের যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin