শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বাবুল আহমদ এর জানাযার নামাজ বাদ আসর মোল্লাগাম জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা  জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বন্যা ও দুর্যোগ মোকাবিলায় জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম জোরদার, প্রস্তুত জেলা প্রশাসন সন্দেহজনক কাভার্ড ভ্যানকে সিগন্যাল  বিজিবি ও র‍্যাব-৯ যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ   জন্ম ও মৃত্যু নিবন্ধন স্বচ্ছতায়নির্দেশনা সিসিক প্রশাসকের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক রিপন ও দেলোয়ার হত্যা মামলায় শ্রমিক সভাপতি মইনুল সহ নেতাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো , র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০/- টাকা জরিমানা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০/- টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

28

র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০/- টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটে গাড়িতে নিষিদ্ধ ও উচ্চমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বৈধ কাগজপত্র না থাকার দায়ে ১১ জন চালক ও মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গত ২১ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (র.) থানা এলাকায় র‍্যাব-৯ (সদর কোম্পানি) এবং সিলেট পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৯ জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হর্ন ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘন করে কিছু যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অনেক যানবাহনের সঠিক কাগজপত্র ছিল না।

পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ প্রতিরোধে পরিচালিত এই যৌথ অভিযানে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ১১ জনকে সর্বমোট ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতে অব্যা হত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ