শিরোনাম
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বাবুল আহমদ এর জানাযার নামাজ বাদ আসর মোল্লাগাম জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা  জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বন্যা ও দুর্যোগ মোকাবিলায় জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম জোরদার, প্রস্তুত জেলা প্রশাসন সন্দেহজনক কাভার্ড ভ্যানকে সিগন্যাল  বিজিবি ও র‍্যাব-৯ যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ   জন্ম ও মৃত্যু নিবন্ধন স্বচ্ছতায়নির্দেশনা সিসিক প্রশাসকের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক রিপন ও দেলোয়ার হত্যা মামলায় শ্রমিক সভাপতি মইনুল সহ নেতাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো , র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০/- টাকা জরিমানা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সন্দেহজনক কাভার্ড ভ্যানকে সিগন্যাল  বিজিবি ও র‍্যাব-৯ যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ  

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

42

সন্দেহজনক কাভার্ড ভ্যানকে সিগন্যাল  বিজিবি ও র‍্যাব-৯ যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ  

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জে বিজিবি ও র‍্যাব-৯ এর এক যৌথ অভিযানে তিন কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র‍্যাব-৯ এর একটি সমন্বিত দল বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে হেতিমগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, শাড়ি এবং বিভিন্ন উন্নত ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা। চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ