জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থী মরহুম সাকিব আহমদ, রায়হান আহমদ ও জয় আহমদের মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তাঁদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয়ের মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাজান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ শাহ আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দির রহিম, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বখত, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি শুক্কুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি আয়ুব আলী, ফখরুল ইসলাম ও আব্দুস শুক্কুর, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান হেলোয়ার, জাফলং বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলাম কামালী, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাকিব আহমেদ, জাফলং জমিদার মসজিদের সহকারী ইমাম আখলাকুল রহমান, মাওলানা সোহেল আহমদ এবং জাফলং বাজার মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিম।
এছাড়াও নিহত তিন শিক্ষার্থীর পিতা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা নিহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন, তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় প্রধান অতিথি আলহাজ শাহ আলম স্বপন বলেন, সাম্প্রতিক এই মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা আমাদের জন্য একটি কঠিন শিক্ষা। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে কোনোভাবেই মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া যাবে না এবং প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহারের সুযোগও দেওয়া উচিত নয়। তিনি বলেন, বয়স ও আইনগত যোগ্যতা অর্জনের আগে মোটরসাইকেল চালানো শুধু আইন লঙ্ঘন নয়, এটি নিজের ও অন্যের জীবনের জন্যও বড় ঝুঁকি। তাই সন্তানদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি অভিভাবককে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সড়ক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে নিহত তিন শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর নিকট তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin