শিরোনাম
রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া, কানাইঘাট( সিলেট )প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

41

সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা

 

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া, কানাইঘাট (সিলেট)প্রতিনিধিঃ  সিলেটের কানাইঘাট থানার অত্যন্ত দক্ষ, জনপ্রিয় ও কর্তব্যপরায়ণ তিন পুলিশ কর্মকর্তা—সাব-ইন্সপেক্টর (এসআই) শৈলেশ চন্দ্র , এসআই শাহ আলম এবং এসআই সাইদুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭/০৭/২০২৬ তারিখে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে তাঁদের এই বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিদায়লগ্নে সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে আইনি সেবা দিতে বিদায়ী এই তিন কর্মকর্তা নিরলসভাবে কাজ করে গেছেন। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন আইনগত ও মানবিক সংকটে তাঁদের সাহসী ভূমিকা সবসময় প্রশংসিত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের সততা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার দারুণ মানসিকতা সহকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃআমিনুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী তিন কর্মকর্তা—এসআই শৈলেশ, এসআই শাহ আলম এবং এসআই সাইদুল ইসলামের হাতে থানার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

বিদায়ী বক্তব্যে তিন কর্মকর্তা কানাইঘাটে কর্মরত থাকাকালীন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাজের সুবিধার্থে নিজেদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

পরিশেষে, তাঁদের নতুন কর্মস্থলে পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ