শিরোনাম
রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

59

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায় গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েম-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। মাদকবিরোধী ঐক্য পরিষদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সংগঠক হাফেজ এহসান উল্লাহ (পাভেল), মুখপাত্র মাহদী হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, শামসুল ইসলাম নয়ন, গফুর আল মামুন,নোমান আহমদ যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন, এনাম উদ্দিন, তাজ উদ্দিন শিহাব; সংগঠক রুমান আহমদ, ফয়জুর রহমান, মাহবুবুর রহমান, মেহেদী হাসান সালমান, কাওছার রহমান, জাবের আহমেদ, আবু সুফিয়ান, ফজলুর রহমান নাবিল এবং সদস্য মারুফ আহমদ, মামুনুর রশীদ, মিসবা ইসলাম আল আমিন, আমির হামজাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ