সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ভোর সকাল ৬টার দিকে নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর টিলাগড় মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মানিক পীরের টিলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এক শোকবার্তায় সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin