শিরোনাম
পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার* শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস  জৈন্তাপুর সীমান্তে বেপরোয়া চোরাকারবারী ‘সুইট ফারুক’ স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো তাগিদ বাণিজ্যমন্ত্রীর
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

37

#মুছেনি কামরানের হাতে বিয়ের মেহেদির রং  পর্তুগাল ও বাংলাদেশে শোকের মাতম #

 

পর্তুগাল প্রতিনিধি: দেশে এসে তিন মাস পূর্বে বিয়ে করে প্রবাসে যাওয়া কামরানের হাতে এখনো বিয়ের মেহেদী। স্বপ্ন ছিল উচ্চবিলাসী। নববধু দেশে রেখে প্রবাসী গিয়েছিলেন স্বপ্ন পূরণ করতে। হাতে লেগে আছে বিয়ের মেহেদী । কিন্তু যেন সবকিছুই সমাধি। 

শনিবার (০৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান( ২৫) নামে এক যুবক। রোববার (০৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পর্তুগালের আলমেদা হাসপাতালের তার মৃত্যু হয়।কান্না, অপেক্ষা আর আহাজিরে কাটছে এখন পর্তুগাল প্রবাসী কামরানের স্বজনদের বেলা। উন্নত জীবন-জীবিকা ও স্বপ্নপূরণের আশায় প্রবাসে পাড়ি জমানো যুবকের স্বপ্ন আজ ও পূরণ হয়নি।  

গ্রামের বাড়িতে চলছে কান্না আর শোকের মাতম।

অশ্রু ভেজা চোখে কান্না জড়িত কন্ঠে আল্লাহর দরবারে চলছে পরিবারের লোকদের আহাজারি।নিহত পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব তৃতীয় পুত্র। তার মৃত্যুতে শোকাহত পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি এমনটাই জানিয়েছেন পর্তুগালে অবস্থানরত সাংবাদিক শামীম আহমদ। 

 তিনি জানান, পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাংলাদেশী কমিউনিটির লোকজন পুলিশের সাথে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করছন। তারা সংঘটিত ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ