শিরোনাম
পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার* শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস  জৈন্তাপুর সীমান্তে বেপরোয়া চোরাকারবারী ‘সুইট ফারুক’ স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো তাগিদ বাণিজ্যমন্ত্রীর
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

57

গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলম (৩৫)-কে আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবার গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই মামলাটি রুজু করে। মামলা নং- ১১, তারিখ: ০৬/০৭/২০২৬

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা গত হয়েছেন এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। বিগত প্রায় দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে মেয়েটিকে জোড়পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর চরম ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনরা নিজেদের মধ্যে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ